এ দেশে সব সময়ই গুণীজনদের অবহেলা করা হয়। এর মাঝে আলেমদের প্রতি সমাজ ও রাষ্ট্রের অবহেলা সবচেয়ে বেশি। অথচ আদর্শ সমাজ বিনির্মাণে তাদের অবদান অনস্বীকার্য। শৈশব থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত প্রতিটি মানুষের জন্যই আলেমদের নানামুখী কর্মসূচি আছে। আলেমরা কোমলমতি শিশুদের জন্য প্রভাতি মক্তবের ব্যবস্থা রেখেছেন। যেখান থেকে শিশুরা দীন ও নৈতিকতার পাঠ নিয়ে বড় হয়। এভাবে যুগ যুগ ধরে চলে আসা মক্তবের মাধ্যমে এ দেশের আলেমরা জাতির মানস গঠনে বিরাট ভূমিকা রেখে চলেছেন।
আলেমদের অবদানের কথা বলতে গেলে সবার আগে মসজিদের মিম্বর ও মাহফিলের কথা চলে আসে। মিম্বর এমন একটি জায়গা, যে জায়গাটি সাত দিন পরপর অনিবার্যভাবে কথা বলে ওঠে। বাংলাদেশে প্রায় তিন লাখ জামে মসজিদ রয়েছে। প্রত্যেক জুমার দিনে একযোগে একই সময়ে তিন লাখ খতিব মুসল্লিদের সামনে দীন, নৈতিকতা এবং সমকালীন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। শ্রোতারা নামাজের পাশাপাশি খতিবের আলোচনা শোনার উদ্দেশ্যে অজু-গোসল করে, পূর্ণ প্রস্তুতি নিয়ে মিম্বরের সামনে উপস্থিত হন। মিম্বর ও মাহফিল থেকে দীনের মৌলিক শিক্ষা তো দেওয়া হয়-ই, পাশাপাশি সামাজিক অবক্ষয়, সংকট ও অস্থিরতা তৈরি হলে খতিবরা সে বিষয়েও জনগণকে সতর্ক করে থাকেন। দেশ