শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


সদকার যত কল্যাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দান-সাদকা মানুষের জীবনে অনেক উপকার বয়ে আনে। এতে দাতার দুনিয়া ও পরকালের জীবন হয় সম্মান ও গৌরব মণ্ডিত। দান-সাদকায় দাতা-গ্রহীতা উভয়ের মাঝে থাকতে হবে যথাযথ শ্রদ্ধাবোধ ও সম্মান। পবিত্র মনে সম্মান ও তাজিমের সঙ্গে দান-সাদকা করতে হবে। ইসলামে দান-সাদকার উপকারিতা অনেক। দান-সাদকার উপকারিতা, ফজিলত ও সম্মান-মর্যাদার ব্যাপারে কোরআন-সুন্নাহর অনেক দিকনির্দেশনা রয়েছে।

আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণময় কাজে দান-সাদকা করার সুফল ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কোরআনুল কারিমের একাধিক আয়াতে এসেছে-

১. قُلۡ اِنَّ رَبِّیۡ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِهٖ وَ یَقۡدِرُ لَهٗ ؕ وَ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَهُوَ یُخۡلِفُهٗ ۚ وَ هُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ

‘(হে রাসুল! আপনি) বলুন, ‘আমার প্রভু তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার জীবিকা বাড়িয়ে দেন অথবা কমিয়ে দেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় দেবেন। আর তিনিই শ্রেষ্ঠ জীবিকাদাতা।’ (সুরা সাবা : আয়াত ৩৯)

২. হজরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচাও; যদি তা অর্ধেক খেজুর দ্বারা হয় তবুও।’ (বুখারি ও মুসলিম)

৩. وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ فَلِاَنۡفُسِکُمۡ ؕ وَ مَا تُنۡفِقُوۡنَ اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ اللّٰهِ ؕ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ یُّوَفَّ اِلَیۡکُمۡ وَ اَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ

‘আর তোমরা যে সম্পদ ব্যয় কর, তা তোমাদের নিজেদের জন্যই। আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় কর এবং তোমরা কোনো উত্তà¦