শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


হাদির পরিবারের সবাই আলেম, নিজেও পড়েছেন মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। ইতোমধ্যে আলোচনায় এসেছেন তিনি এবং তার পরিবার। খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় হাদির পরিবারটি ‘আলেম পরিবার’ হিসেবে সুপরিচিত। কুরআন-হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। হাদি নিজেও পড়াশোনা করেছেন মাদরাসায়। পরে উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। তিন ভাই ও তিন বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট।

হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দীন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেজো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন।