রজব এমন এক মাস-যে মাসে আমরা মাহে রমজানের পদধ্বনি শুনতে পাই। ইতোমধ্যে রজবের অর্ধাংশ পেরিয়ে গেছে এবং মুমিনের বহুল প্রতীক্ষিত রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। তবে মৌলিকভাবে রজব মাসও একটি গুরুত্বপূর্ণ মাস। যদিও রজব মাসের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। কোরআন চারটি মাসকে সম্মানিত বলেছে। রজব তার একটি। আর কোরআন যাকে সম্মানের বিশেষণে ভূষিত করে, অবধারিতভাবে তার মুকুটে মর্যাদার পালক যুক্ত হয়ে যায়। সম্মানিত মাস সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি; তন্মধ্যে চারটি মাস সম্মানিত, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান (তওবা)।
এই আয়াত থেকে আমরা সম্মানিত মাসের সংখ্যা জানতে পারলাম। কিন্তু সম্মানিত মাসের নাম আমরা জানতে পারি হাদিস থেকে। রসুল (সা.) বলেছেন, আল্লাহ যেদিন নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সময় সেদিন যেভাবে ছিল তা আজও তেমনি আছে। বারো মাসে এক বছর। তার মধ্যে চার মাস পবিত্র। যার তিন মাস ধারাবাহিক, যথা : জিলকদ, জিলহজ ও মোহররম আর মুযার গোত্রের রজব যা জমাদিউস সানি ও শাবান মাসের মধ্যবর্তী (বোখারি)। রজব মাস যেহেতু সম্মানিত ও গুরুত্বপূর্ণ, তাই এই মাসে আমাদের কিছু করণীয়ও আছে। রজব মাসের করণীয় সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, সম্মানিত মাসে যুদ্ধ করার ব্যাপারে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে; বলো, এতে যুদ্ধ করা ভীষণ অন্যায়। কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হার