বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিধর্মীর নামে কুরবানির পশুর নামকরণ: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলিউল্লাহ মুহাম্মাদ

কুরবানি কেবল একটি পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ইসলামের অন্যতম একটি ‘শিআরুল্লাহ’ বা মহান আল্লাহর দ্বীনের অন্যতম নিদর্শন। এই ইবাদতটির মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন এবং ইব্রাহিমী ত্যাগের মহিমায় নিজেকে আল্লাহর রাহে সমর্পণ করা। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, পশুহাটে কিছু পশুর নাম রাখা হচ্ছে কুখ্যাত কাফের, জালেম বা ইসলামবিদ্বেষী নেতাদের নামে। আপাতদৃষ্টিতে এটি ঘৃণার বহিঃপ্রকাশ বা হাস্যরসের ছলে করা হলেও, ইসলামি শরিয়াহর গভীর বিশ্লেষণে এটি ইবাদতের মর্যাদা ও আকিদাগত চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

ইসলামে নামের একটি নিজস্ব প্রভাব ও মহিমা রয়েছে। রাসূলুল্লাহ ﷺ সর্বদা মন্দ ও কুৎসিত নাম পরিবর্তন করে সুন্দর ও অর্থবহ নাম রাখার নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল ﷺ অপছন্দনীয় নাম পরিবর্তন করে উত্তম নাম রাখতেন। (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৯)। এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো মুসলিমের জবান এবং চিন্তা যেন সর্বদা পবিত্র ও ইতিবাচক বিষয়ের সাথে যুক্ত à¦