আওয়ার ইসলাম ডেস্ক
ঈমানের অন্যতম স্তম্ভ হলো পরকালের বিশ্বাস। আখেরাতে প্রত্যেক মানুষকে তার দুনিয়ার সব কৃতকর্মের হিসাব আল্লাহ তায়ালাকে দিতে হবে। তাই একজন প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো—হৃদয়ে আল্লাহর ভয় সদা জাগ্রত রাখা এবং প্রতিটি কাজে তাঁর সন্তুষ্টি কামনা করা।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকে আগামীর (পরকাল) জন্য কী (পুণ্য কাজ) অগ্রিম পাঠিয়েছে, তা যেন চিন্তা করে। আল্লাহকে ভয় করো। তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা হাশর: ১৮)
ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যিন