|| মুফতি আহমদ যাকারিয়া ||
সূর্যগ্রহণ দেখার বা উদযাপন করার কোনো বিষয় নয়। সূর্যগ্রহণের সুন্নাত আমল হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, নামাজ পড়া এবং সাদাকাহ করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব আমলগুলোর মাধ্যমে সূর্যগ্রহণ অতিবাহিত করেছেন।
আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য আকাশ-মহাকাশে বিভিন্ন নিদর্শন দিয়েছেন। সুরা বনি ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন,
وَمَا نُرْسِلُ بِالاٌّيَاتِ إِلاَّ تَخْوِيفًا
অর্থ: ‘আর আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শনাবলি প্রেরণ করি।’ (সুরা বনি ইসরাঈল: ৫৯)
সূর্যগ্রহণের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করতেন। এ ব্যাপারে অনেক হাদিস বর্