বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

যৌবনের কদর করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ||

জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহ রাব্বুল আলামীনের নিআমত। জীবনের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। এর মধ্যে বিভিন্ন দিক থেকে যৌবনের অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য হাদীস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সঙ্গে যৌবনের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন।

বিশিষ্ট তাবেয়ী আমর ইবনে মায়মূন আওদী রাহ. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন–

اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ : حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ، وَفَرَاغَك قَبْلَ شُغْلِكَ، وَغِنَاك قَبْلَ فَقْرِكَ، وَشَبَابَك قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ.

(قال الحافظ ابن حجر في >فتح الباري< ১১/ ٢٣٥ : أَخْرَجَهُ ابن الْمُبَارَكِ فِي الزُّهْدِ بِسَنَدٍ صَحِيحٍ مِنْ مُرْسَلِ عَمْرِو بْنِ مَيْمُونٍ)

পাঁচটি বিষয় চলে আসার আগে পাঁচটি বিষয়কে গনীমত হিসেবে গ্রহণ করো–

১. মৃত্যুর আগে জীবনকে।

২. ব্যস্ততা চলে আসার আগে অবসরকে।

৩. দারিদ্র্য ও অনটন আসার আগে সম্পদ ও ধনাঢ্যতাকে।

৪. বার্ধক্য আসার আগে যৌবনকে।

৫. অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। –মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৩৫৪৬০; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস ১১৮৩২; আযযুহ্দ ওয়ার রাকাইক, ইবনুল মুবারক, হাদীস ০২; আযযুহ্দ, ওয়াকী ইবনুল জাররাহ, হাদীস ০৭

এক হাদীসে আছে, কিয়ামতের দিন প্রত্যেককে তার যৌবন সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস করা হবে। ইরশাদ হয়েছে–

لاَ تَزُوْلُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ القِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّه حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ : عَنْ عُمُرِه فِيمَ أَفْنَØ