বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

তাইবাহ: পবিত্র মদিনার এক প্রাচীন নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ ||

পবিত্র মদিনা শহরের একাধিক নাম রয়েছে, যার মধ্যে অন্যতম হলো ‘তাইবাহ’। ইসলাম আগমনের পূর্বে ইয়াসরিব নামে পরিচিত ছিল মুসলমানদের এই পবিত্র নগরী। এই নামটি আরবি ‘থারব’ ও ‘তাসরিব’ শব্দমূল থেকে এসেছে। অর্থ: দোষারোপ, নিন্দা ও কলুষতা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর শহরটির নতুন নাম রাখেন ‘তাইবাহ’। অর্থ: পবিত্র, উত্তম ও কল্যাণময়।

মদিনায় আবিষ্কৃত অষ্টম শতাব্দীর একটি পাথরের শিলালিপিতে শহরটির নাম ‘তাইবাহ’ উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে ইসলামের প্রথম দিকের শতাব্দীগুলোতে মদিনার জন্য এই নামটিই ব্যবহার করা হতো।

পবিত্র এই নামের পাশাপাশি মদিনা আরও কিছু নামে পরিচিত। প্রতিটি নামই শহরটির ইতিহাস ও মর্যাদার কোনো না কোনো দিক ইঙ্গিত করে— মদিনাহ, অর্থ: শহর; মদিনাতুন নবী, অর্থ: নবীর শহর; মদিনাহ মুনাওয়্যারাহ, অর্থ: আলোকিত শহর; দারুল হিজরাহ, অর্থ: হিজরতের ভূমি/হিজরতের স্থান।

মদিনার প্রাণকেন্দ্রে রয়েছে মসজিদে নববী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বাধিক পরিদর্শিত ইসলামি স্থাপনা। প্রতি বছর অসংখ্য মুসলিম মদিনা সফর করে মসজিদে নববী জিয়ারত করেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ