|| মুফতি শেখ মুহা. নাঈম বিন আ. বারী ||
মানবসমাজের ভিত্তি হলো পরিবার। পুরুষ-নারীর সুশৃঙ্খল বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই মানববংশধারা সুরক্ষিত থাকে। অথচ বর্তমান যুগে আধুনিকতার মোড়কে ‘সমকামিতা’ বা এলজিবিটিকিউ (LGBTQ+) এজেন্ডা একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এটি প্রকৃতির নিয়মের বরখেলাপ এবং সমগ্র মানবসভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের প্রমাণের পাশাপাশি জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় আমাদের ঈমানি ও জাতীয় দায়িত্ব নির্ধারণ করা জরুরি।
শরয়ী দৃষ্টিতে সমকামিতা:
ইসলামি শরিয়তের দৃষ্টিতে সমকামিতা একটি জঘন্যতম অপরাধ ও কবিরা গুনাহ। পবিত্র কুরআনে লূত (আ.)-এর কওমের ধ্বংসের ইতিহাস উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, “আর আমি লূতকে প্রেরণ করেছিলাম; যখন সে তার কওমকে বলেছিল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি!? তোমরা তো কামভাব চরিতার্থ করার জন্য নারীদের ছেড়ে পুরুষের কাছে গমন করছ! তোমরা তো এক সীমালঙ্ঘনকারী জাà¦