আওয়ার ইসলাম ডেস্ক
মানুষের জীবনে বালেগ হওয়া একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ পর্যায়ে পৌঁছার পর তার ওপর শরিয়তের বিধিবিধান প্রযোজ্য হয়। নামাজ, রোজাসহ অন্যান্য ফরজ ইবাদত পালনের দায়িত্ব তার ওপর বর্তায়। একইভাবে শরিয়তবিরোধী কাজের জন্যও সে দায়বদ্ধ হয়। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, কত বছর বয়স থেকে মানুষের আমলনামায় গুনাহ লেখা শুরু হয়?
ইসলামি শরিয়তে এ ক্ষেত্রে শুধু বয়স নয়, বালেগ হওয়ার নির্দিষ্ট আলামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বালেগ হওয়ার পরই আমলনামায় গুনাহ লেখা হয়
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا
অর্থ: ‘আর তোমাদের সন্তানরা যখন বয়ঃপ্রাপ্ত হবে, তখন তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন তাদের পূর্ববর্তীরা অনুমতি প্রার্থনা করত।’ (সূরা নুর, আয়াত: ৫৯)
আয়à