সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইফায় নতুন সচিবের যোগদান, বিদায় নিলেন আগের সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত সচিব মো. সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলাম। তাঁদের সম্মানে সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নাদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক, উপপরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত সচিব মো. সাইফুল ইসলামকে তাঁর নতুন দায়িত্বে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের কর্মকালীন অবদান ও দাপ্তরিক দায়িত্ব পালনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। এ সময় তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ