ফিলিস্তিনের হেবরনের ঐতিহাসিক মসজিদ আল-ইবরাহিমি শুধু মুসলমানদের ইবাদতস্থল নয়। এটি নবীদের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন, যার দেয়ালে মিশে আছে দুই হাজার বছরের স্থাপত্য, ধর্মীয় ঐতিহ্য ও দখলদারির ইতিহাস।
ফিলিস্তিনের হেবরন শহরের পুরোনো অংশে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথুরে স্থাপনা। বাইরে থেকে দেখলে মনে হবে প্রাচীন কোনো দুর্গ। অথচ এর ভেতরেই রয়েছে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন মসজিদ আল-ইবরাহিমি। এর নিচে অবস্থিত গুহাগুলোকে নবী ইবরাহিম আলাইহিস সালাম, তাঁর স্ত্রী সারাহ, পুত্র নবী ইসহাক আলাইহিস সালাম এবং তাঁদের পরিবারের অন্য সদস্যদের সমাধিস্থল বলে বিশ্বাস করা হয়।
মুসলমান, ইহুদি ও খ্রিষ্টান—তিন ধর্মের অনুসারীদেà