বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

দৃষ্টি ও শ্রবণের সুস্থতা, দারিদ্র্যমুক্তি এবং নিরাপত্তার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

সুস্থতা, নিরাপত্তা ও স্বচ্ছলতা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ নেয়ামত। একজন মুমিনের উচিত এসব নেয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং তাঁর কাছে সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সময় শারীরিক সুস্থতা, দৃষ্টি ও শ্রবণের নিরাপত্তা, দারিদ্র্য থেকে মুক্তি এবং কবরের আজাব থেকে রক্ষার জন্য দোয়া করতেন।

এই দোয়ায় যেমন দেহ, দৃষ্টি ও শ্রবণের সুস্থতা কামনা করা হয়েছে, তেমনি কুফরি, দারিদ্র্য ও কবরের আজাব থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। নিয়মিত এ দোয়া পাঠের মাধ্যমে একজন মুমিন আল্লাহ তাআলার কাছে জীবনের গুরুত্বপূর্ণ নেয়ামত ও নিরাপত্তা প্রার্থনা করতে পারেন।

আসুন, দোয়াটি আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নিই।

দৃষ্টি, শ্রবণের সুস্থতা,দারিদ্র্যমুক্তি ও নিরাপত্তার দোয়া 

۞ اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ 

উচ্চারণ: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ী, আল্লাহুম্মা আফিনি ফি বাসারী, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি, ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে শারীরিক সুস্থতা ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ! আমার শ্রবণে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। আমার দৃষ্টিতে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। আপনি ব্যতিত কোনো ইলাহ নেই। হে আল্লাহ! আমি আপনার আশ্রয় গ্রহণ করছি কুফুরী ও দারিদ্র্য থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই কবরের আজাব থেকে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ