শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


সবজি ঝিঙে কেন খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বাঙালির রান্নার একটি পুষ্টি ও স্বাস্থ্যকর সবুজ সবজি ঝিঙে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কাব্যগ্রন্থ। আর মনে পড়ে ঝিঙে-পোস্তর কথা। কিন্তু সামগ্রিক ভাবে ঝিঙে শুনলেই অনেকে নাক সিঁটকান। ঝিঙে শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। ঝিঙের উপকারিতা জানলে চমকে যাবেন।

জেনে নিন ঝিঙের স্বাস্থ্য উপকারিতা-

ওজন নিয়ন্ত্রণ করে

ঝিঙেতে ফ্যাট ও ক্ষতিকর কোলেস্টেরল থাকে নাম মাত্র। বরং ঝিঙে দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না। পাশাপাশি সহায়তা করে কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকেও। ঝিঙেতে থাকে ‘ফাইটোনিউট্রিয়েন্ট’ নামক এক প্রকার উপাদান যা ডায়াবিটিস কমাতে কাজে আসতে পারে।

ডায়াবেটিস রোগীদের উপকারী

ঝিঙে সুগার কমায়, রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে ডায়াবেটিক রোগীদের জন্য ঝিঙে খুবই উপকারী। পুষ্টিবিদরা ঝিঙেতে বিদ্যমান পেপটাইড এনজাইম রক্তের চিনির পরিমাণ কমায়। রক্তের ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে।

ঝিঙে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক

ঝিঙে সবজিতে প্রদাহরোধী ও অ্যান্টিবায়োটিকের চমৎকার গুণ রয়েছে। শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয় এটি। ত্বকেরও সুরক্ষা দেয়। এটি বিভিন্ন রোগজীবাণু, ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

রক্তকে দূষণ থেকে রক্ষা করে

রক্তকে দূষণ থেকে রক্ষা à