|| মুহাম্মদ মিজানুর রহমান ||
গ্রীষ্মকালীন ফল কাঁঠাল অনেকের কাছেই দারুণ পছন্দের ফল। কাঁঠালের কোষ খেতে কার না ভালো লাগে! সুস্বাদু এই ফল খেয়ে আমরা সাধারণত বিচিগুলো ফেলে দিই। অথচ এই বিচিই হতে পারে স্বাস্থ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ উপাদান। পুষ্টিবিদরা বলছেন, কাঁঠালের বিচি নানা ধরনের ভিটামিন, খনিজ ও ফাইবারসমৃদ্ধ, যা দেহের নানা উপকারে আসে। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০০ গ্রাম কাঁঠালের বিচিতে প্রায় ৭ গ্রাম প্রোটিন, পর্যাপ্ত পরিমাণ ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া, এতে ভিটামিন বি এ, বি ও সি বিদ্যমান, যা স্নায়ুতন্ত্রকে সচল রাখে এবং মানসিক চাপ কমায়।
স্বাস্থ্য উপকারিতা
অনেক মানুষ হজম সমস্যায় ভোগেন। কাঁঠালের বিচি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ফাইবার থাকায় এটি পেট পরিষ্কার রাখতে কার্যকর। এছাড়া, বিচিতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক। নিয়মিত খেলে ত্বক ও চুলের সৌন্দর্য বজায় থাকে। বিচিতে থাকা পটা