শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


সফেদা: পুষ্টিগুণে ভরপুর ঘরোয়া ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

সফেদা আমাদের দেশীয় ফলের তালিকায় একটি গুরুত্বপূর্ণ নাম। সুপরিচিত না হলেও এটি যেমন খেতে সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। বাংলাদেশের অনেক অঞ্চলে একে সবেদা নামেও ডাকা হয়। মাটি ও আবহাওয়ার উপযোগী হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং পার্বত্য এলাকায় সফেদার চাষ ক্রমশ বাড়ছে।

ফলের বৈশিষ্ট্য

সফেদা দেখতে বাদামি রঙের, গোলাকৃতি বা ডিম্বাকৃতির হয়। এর ভেতরের অংশ কোমল ও মিষ্টি স্বাদের। ফলটি পাকা অবস্থায় খাওয়া হয়, তবে এর কাঁচা অংশ টক ও কষযুক্ত। সাধারণত একটি সফেদার ভেতরে ৩-৬টি কালো বিচি থাকে। গবেষণায় দেখা গেছে, ১০০ গ্রাম সফেদায় আছে ৮৩ ক্যালরি, ৩.৯ গ্রাম মিনারেল, ৫.৬ গ্রাম ফাইবার, প্রথম গ্রাম কার্বোহাইড্রেট এবং ১৪.৭ গ্রাম ভিটামিন। সফেদা গাছের ছাল ও পাতা সমান উপকারী। গবেষণায় প্রমাণিত, সফেদার পাতা ঠান্ডাজনিত অসুখ কমাতে সাহায্য করে।

স্বাস্থ্য উপকারিতা

সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু, ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্