মুহাম্মদ মিজানুর রহমান
পাকা তাল আমাদের দেশের একটি পরিচিত মৌসুমি ফল। সুগন্ধযুক্ত, মিষ্টি ও সোনালি রঙের এই ফলটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। গ্রামীণ সমাজে তাল দিয়ে পিঠা, পায়েস, বড়া ও নানা ধরনের খাদ্য প্রস্তুত হয়। তবে অনেকেই জানেন না, পাকা তালের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।
১. দেহ শীতল রাখে
পাকা তালে প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখার উপাদান রয়েছে। গরমের দিনে এটি খেলে শরীরের অতিরিক্ত উত্তাপ কমে এবং স্বস্তি পাওয়া যায়।
২. পানিশূন্যতা রোধে সহায়ক
তালে রয়েছে প্রাকৃতিক শর্করা ও খনিজ, যা শরীরের পানিশূন্যতা পূরণে সাহায্য করে।
৩. হজমে সহায়তা করে
তালে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পেট পরিষ্কার রাখতে এটি অত্যন্ত কার্যকর।
৪. চর্মরোগে উপকারী
পাকা তাল চুলকানি ও চর্মরোগে উপকারী। কেউ কেউ তাল সেদ্ধ করে তার রস ব্যবহার করে ত্বকের স