বয়স এবং উচ্চতার সঙ্গে সঙ্গে শরীরের ওজন না বাড়লে অনেকেই হতাশা বা বিব্রতবোধে ভোগেন। কম ওজন শুধু দেহকে দুর্বল করে না, সামাজিক ও মানসিক চাপও তৈরি করে। কিন্তু হতাশ হওয়ার আগে ওজন না বাড়ার কারণ বুঝতে হবে।
অনেক সময় থাইরয়েড সমস্যা, বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস বা হজমসংক্রান্ত সমস্যার কারণে ওজন বাড়ে না। যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। নিয়মিত এই ৭টি খাবার খেলে স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি সম্ভব।
ডিম: প্রতিদিন ৩–৪টি সেদ্ধ ডিম খেতে পারেন। এতে থাকা প্রোটিন, চর্বি ও ক্যালরি শরীরকে শক্তি দেয় এবং সহজেই ওজন বাড়ায়। মাঝে মাঝে ভাজা ডিমও খাওয়া যেতে পারে, তবে কাঁচা ডিম কখনোই না।