সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

এক যুগ পূর্তি উদযাপন করবে  ইসলামি লেখক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রতিষ্ঠার ১২ বছরে পদার্পণ করেছে। সে উপলক্ষ্যে বর্ণাঢ্য 'যুগ পূর্তি' উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর পুরানা পল্টনে ফোরামের নির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম।

এক যুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, ইসলামি পত্রিকা, ম্যাগাজিন ও দেয়ালিকা প্রদর্শনী, ছোট কাগজ ও স্মারক প্রকাশ, লেখক পদক প্রদানসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এসব বাস্তবায়নে চারটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটি দ্রুত সময়ের মধ্যে পৃথক মিটিং করে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে।

সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম আনছারী, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীল, অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সিকান্দার, দফতর ও পাঠাগার সম্পাদক কাউসার লাবীব, নির্বাহী সদস্য মুফতি আব্দুল্লাহ তামীম, আবু সাঈদ, আবু নাঈম ফয়জুল্লাহ, নুরুদ্দীন তাসলিম, সাজ্জাদুর রহমান, তাশরিফ মাহমুদ এবং জাওয়াদ আহমদ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ