রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

সৌদি আরবে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীর হাতে সাব্বির হোসেন (২৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন সৌদি আরবে প্রবাসী সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত অভিযুক্ত ওই  যুবকের নাম-পরিচয় জানা যায়।

নিহতের পরিবার সূত্র জানা যায়, সৌদি আরবের জেদ্দায় পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা কাটাকাটি হয়।এই কথা-কাটাকাটিকে কেন্দ্র করে একপর্যায়ে কিল-ঘুসির শিকার হন সাব্বির।সাব্বির এই ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এরপরেই প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে সাব্বিরের মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার জন্য ওইখানে যোগাযোগ করছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ