রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যো ১ জন বাংলাদেশি ও ২ জন ভিয়েতনামের নাগরিক।

সোমবার (১১ মার্চ) রাতে এই সংঘর্ষ ঘটে। নিহতরা মালয়েশিয়ার বিভিন্ন স্থানে গত কয়েক মাস ধরে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে গত ১০ মাসে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে স্বর্ণের দোকানে ডাকাতি করে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ কেড়ে নিয়েছে এই চক্রটি। গত সোমবার রাতেও তারা পেকান শহরে তাদের সপ্তম ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল। তবে বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় সেটি আর হয়নি বলে দাবি করেছে স্থানীয় পুলিশ।

পাহাং পুলিশের প্রধান দাতুক সেরি ইয়াহায়া ওথমান জানান, নিহত তিনজন একটি গাড়িতে ছিল। টহলরত পুলিশ সদস্যরা গাড়িটি চেক করতে কাছে গেলে তারা জালান পেকান-কুয়ান্তান হাইওয়ের দিকে মোড় নিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে দ্রুত গতির টহল গাড়ি নিয়ে তাদের ধাওয়া করা হলে তারা গাড়িসহ আটকা পরে। এমন সময় গাড়িটিকে চেক করতে গেলে দুষ্কৃতকারীরা তাদের গাড়ি থেকে গুলি ছুড়তে থাকেন।

ইয়াহায়া জানান, পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে বাধ্য হন এবং সেখানে গাড়িতে থাকা তিনজন অপরাধীর মৃত্যু হয়। পরে পুলিশ ডাকাতদের গাড়ি থেকে গ্লক ১৭ পিস্তল, ৬টি বুলেট, ১টি ম্যাগাজিন ও তিনটি বুলেটের খোসা উদ্ধার করে।

প্রাথমিক যাচাইতে দেখা যায় এই দুবৃত্তরা পাহাং, সেরামবান, পেরাকসহ কয়েকটি জেলার স্বর্ণের দোকানে নিয়মিত ডাকাতি করে আসছিল৷

তিনি বলেন, নিহতদের বয়স ৩৫ থেকে ৪৪ বছর। ধারণা করা হচ্ছে এই দলের প্রধান ছিলেন নিহত বাংলাদেশি। এই দুর্বৃত্তরা দীর্ঘ ছুটি বা সাপ্তাহিক ছুটির দিনগুলোকে ডাকাতির জন্য ব্যবহার করতেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ