বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদে‌শি কর্মীদের সুসংবাদ দিয়েছে সৌ‌দি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান

বাংলাদে‌শি কর্মীদের আজ থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে সৌ‌দি আরব দূতাবাস। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, আজ‌ পুনরায় আমরা ভিসা দেওয়া চালু করেছি। এখন থেকে সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে সৌ‌দি দূতাবাস। তিনি জানান, প‌রি‌স্থি‌তি যখন স্বাভা‌বিক ছিল, তখন গড়ে দৈনিক পাঁচ হাজার ভিসা ‌ইস্যু করা হতো।

এসময় রাষ্ট্রদূত জানান, সৌদি ও বাংলাদেশের মধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা ভিসা ইস্যু, অর্থনৈতিক ‌ইস্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বলে আমরা আশা কর‌ছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ