বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি

সৌদিতে ১৭ হাজারেরও বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অবৈধ শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রেফতার করেছে।

রোববার (২৫ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৭ হাজার ৬১৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১১,০২২ জনের রেসিডেন্সি আইন লঙ্ঘন; ৪২১৬ জনের সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২,৩৭৮ জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ৮৮৩ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৪১ শতাংশ, ইথিওপিয়ান ৫৮ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।

এছাড়াও অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করার সময় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ এবং এক হাজার ৭১ জন নারী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ