বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী আয়ে রেকর্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে। এতে চলতি সেপ্টেম্বর মাসে এযাবৎকালের সর্বোচ্চ প্রবাসী আয় আসার সূচনা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্যানুযায়ী, প্রথম সাত দিনে প্রবাসী আয় এসেছে ৫৪ কোটি ৪৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছয় হাজার ৫৩৪ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসেবে প্রবাসীরা প্রতিদিন প্রবাসী আয় পাঠিয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের মাস আগস্টে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত হাজার ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল চার কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ ডলার।

তথ্য বলছে, করোনা-পরবর্তী এ যাবৎকালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা সংহতি জানিয়ে প্রবাসী আয় কমিয়ে দেন। এ জন্য জুলাই মাসসহ আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কমে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবাহ বেড়ে যায়।

এর ফলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে যায়। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার।

আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ