বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে হিথ্রো বিমানবন্দরে অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ৬ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময় বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনারসহ যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং কমিউনিটি নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শায়খ আব্দুর রহমান মাদানী, ড. মাওলানা শুয়াইব আহমদ, শায়খ মাহমুদুল হাসান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাদিকুর রহমান, শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা দিলোয়ার হোসাইন এবং সামসুল আলম।

এছাড়াও টিভি ওয়ানের ডিরেক্টর রিজওয়ান হুসাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. আ ফ ম খালিদ হোসেন আগামী ৮ ডিসেম্বর বার্মিংহামে এবং ১২ ডিসেম্বর লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিতব্য সিরাতুন্নবী সা. সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। লন্ডনের সম্মেলনটি টিভি ওয়ান এবং ইউকে উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ