সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

প্রবাসীদের হালাল উপার্জন ও পরিবারের খোঁজখবর নেওয়ার তাগিদ শায়খ আহমাদুল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীন আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের আমন্ত্রণে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের ব্যবস্থাপনায় ৮ এপ্রিল চার দিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশটিতে যান প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

৮ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন, দোহা কাতার-এর সেক্রেটারি মাওলানা মুশাহিদুর রহমান ও এন্তেজামিয়া কমিটির প্রধান মাওলানা ইউসুফ, সদস‍্য মাওলানা হারুনুর রশীদসহ নির্বাহীর অন‍্যান‍্য নেতারা শায়খকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

চার দিনের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নেন শায়খ আহমাদুল্লাহ। ৮ এপ্রিল শায়খ গানেম মসজিদে উলামা সমাবেশে যোগদান করেন। উলামায়ে কেরামকে লক্ষ্য করে শায়খ বলেন, ‘আলেমদের দায়িত্ব শুধু মসজিদ-মাদরাসামুখীই নয়, সমাজের প্রত্যেক সেক্টরে আলেমদের দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে।’

এছাড়াও আল ওয়াকরাহ বড় মসজিদ, আল আতিয়া বড় মসজিদ, মশহুরুল হক স্কুল অ্যান্ড কলেজ (বাংলাদেশ স্কুল) কাতারে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বক্তব্য দেন শায়খ আহমাদুল্লাহ।

আল-ওকরাহ বড় মসজিদে প্রবাসীদের হালাল উপার্জন, পারিবারিক বন্ধন এবং সৎভাবে জীবনযাপনের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে প্রসঙ্গত শায়খ বলেন, অনেকে ভাবেন দেশে পরিবার রেখে এসে টাকা উপার্জন করে পাঠালেই দায়িত্ব শেষ। কিন্তু না, প্রবাসে থেকে পরিবার ভেঙে যাওয়া, সন্তানদের পথভ্রষ্ট হওয়া এখন বড় বাস্তবতা। তাই, প্রবাসীদের পরিবারের খোঁজখবরের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

১১ এপ্রিল কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটিতে বাদ জুমা ডক্টর, প্রফেসর ও শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দেন শায়খ আহমাদুল্লাহ। একই দিনে গানেম মসজিদে বাদ আসর বিভিন্ন সাংগাঠনিক দায়িত্বশীল, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব‍্যবসায়ী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বাদ এশা মারকায বিন যায়েদ ইসলামিক কালচারাল সেন্টার মসজিদে দাওয়াহ সেমিনারে বিশেষ অতিথি  রাষ্ট্রদূত নজরুল ইসলামের উপস্থিতিতে প্রধান বক্তার বক্তব্য দেন।

শুক্রবার রাত ১১টায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের সভাপতি মাওলানা ফরিদ আহমাদ ফরিদী, সহসভাপতি মাওলানা হারুনুর রশীদ, সেক্রেটারি মাওলানা মুশাহিদুর রাহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মাজেদসহ অন্যান্যরা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শায়খ আহমাদুল্লাহকে বিদায় জানান।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ