বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি। সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে গতিশীল করা এবং দাওয়াতে দীনের পরিধি সর্বস্তরে পৌঁছে দিতে দক্ষ ও সচেতন কর্মী বাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই।

খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি ও দারুস সুন্নাহ একাডেমির পরিচালক মুফতি তাজুল ইসলাম।

গত ৮ জুন সোমবার বার্মিংহামের আস্টনস্থ দারুস সুন্নাহ হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আ. ফ. ম. শুয়াইব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমেদ হুসাইন। বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মনজুর আহমেদ।

মুফতি তাজুল ইসলাম বলেন, খেলাফত মজলিসের সাংগঠনিক পরিধি সম্প্রসারণ এবং দাওয়াতে দীনের সুমহান দায়িত্ব সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে নেতা-কর্মী ও দায়িত্বশীলদের আরও বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে দারসুল কুরআন পেশ করেন বার্মিংহাম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ সুলতান মাহমুদ, বার্মিংহাম শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, অফিস সম্পাদক হাজী আব্দুস শহীদ, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলামসহ শাখার অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শাকির হুসাইন, হাজী হান্নান উল্লাহ, হাজী আইয়ুব মিয়া, ক্বারী আলী আমজাদ, হাজী ফারুক মিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম, মুহাম্মদ সাইফুল্লাহ, হাজী আব্দুল সুবহান, হাজী নজরুল ইসলাম, মুহাম্মদ নুর মিয়া, হাজী মছব্বির আলী, মুহাম্মদ সায়েদ আলী, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ