রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

চলে গেলেন আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

না ফেরার দেশে চলে গেলেন আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী (৮২)।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ শুক্রবার (১৯ জানুয়ারি)  আসরের নামাযের পর তিনি আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায়  ইন্তেকাল করেন।  

মরহুমের ছোট ছেলে মারুফ-এর ওয়াইফ আওয়ার ইসলামকে ইন্তেকালের খবরটি নিশ্চিত করেন।

মরহুমের জানাযা মিরপুর-১২ ঝিলপাড় মসজিদে আজ বাদ এশা অনুষ্ঠিত হবে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার  রাতে তিনি স্ট্রোক করেন। তারপর তাঁকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন মানুষ। তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ভূতপূর্ব ইমাম ও খতিব ছিলেন দীর্ঘকাল। এছাড়া, তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তিনি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ