রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নির্বাচনী প্রচারকালে অসুস্থ হয়ে হেফাজত নেতা নোমানীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী প্রচারকালে অসুস্থ হয়ে মারা গেছেন তরুণ আলেম ও হেফাজতে ইসলামের নেতা হাকীম মাওলানা মুহাম্মাদ আজহারুল ইসলাম নোমানী। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরে তিনি নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের ইমার্জেন্সিতে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
হাকীম মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম নোমানী পল্টন জোন হেফাজতের নায়েবে আমির ছিলেন। তিনি সবার কাছে ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

মাওলানা নোমানীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। নারায়ণগঞ্জে তিনি ব্যবসা করতেন। খাদ্যদ্রব্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন তিনি। ব্যবসার পাশাপাশি তিনি দাওয়াত ও তাবলিগ এবং দীনের বিভিন্ন কাজের সঙ্গে জোরালোভাবে সম্পৃক্ত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ