রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, 
ভোলা প্রতিনিধি,

ভোলার বোরহানউদ্দিনে জোহরের নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করেছেন শত বছর বয়সী অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মৌলভী মাওঃ মফিজুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলার ঐতিহ্যবাহী হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।

আজ বুধবার (৪মার্চ) দুপুরে জোহরের নামাজ পড়া অবস্থায় টবগী ইউনিয়নে নিজ বাড়ির নিকটস্থ মসজিদে মৃত্যুবরণ করেন। 

স্থানীয়রা জানান, তিনি জীবদ্দশায় দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত মহান পেশা শিক্ষকতার মাঝে পার করেছেন। 

অবসর জীবনে নিজেকে সর্বদা মহান আল্লাহর ইবাদাতেই মশগুল রেখেছেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় একশত বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, ছাত্রছাত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবরে এলাকাবাসী, শিক্ষক সমাজ, প্রাক্তন শিক্ষার্থী ও সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ