বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

তুরস্কে কয়েক হাজার শিশুর অংশগ্রহণে নামাজ শিক্ষা কর্মসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কয়েক হাজার শিশুর অংশগ্রহণে তুরস্কে অনুষ্ঠিত হলো নামাজ শিক্ষার বিশেষ একটি কর্মসূচি।

মঙ্গলবার আলজাজিরা জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাতমানে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজক ছিল স্থানীয় একটি সংগঠন। সংগঠনটির নাম বাংলায় অনুবাদ করলে এমন হতে পারে-‘কোরআন প্রজন্ম মঞ্চ’।

এবারের কর্মসূচির স্লোগান ছিল- ‘নামাজের মাধ্যমে সুন্দর জীবন’।

এই কর্মসূচিতে ৮ থেকে ১০ বছরের শিশুরা অংশ নেয়। কিভাবে তারা নামাজ আদায় করবে, এখানে অনুশীলনের মাধ্যমে সেটাই তাদের শিক্ষা দেয়া হয়।

নামাজ মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। শৈশব থেকেই বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহিত করার একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে আল্লাহর রাসূল সা: বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স ১০ বছর হওয়ার পর (প্রয়োজনে) নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৫)

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ