রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

এবার মসজিদে নববীতে ইতিকাফে করছেন প্রায় ৫ হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র রমজান মাসের শেষ দশক চলছে। এই সময়ে সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত মসজিদে নববীতে অনেকেই ইতিকাফ করে থাকেন। চলতি বছর ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই স্থানে ইতিকাফ করছেন প্রায় ৪ হাজার ৭০০ মুসল্লি।

তাদেরকে খাবার ও স্বাস্থ্যসেবা-সহ বিভিন্ন সেবা প্রদান করছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে ইতিকাফ বা নির্জনতায় ইবাদত পালনকারী মুসলমানদের জন্য চিকিৎসা সেবা, খাদ্য ও নিরাপত্তা-সহ একগুচ্ছ সেবা প্রদান করা হচ্ছে।

দ্য জেনারেল অথরিটি ফর দ্য প্রফেট’স মস্ক অ্যাফেয়ার্স ইতিকাফ পালনকারীদের জন্য ইফতার ও সেহেরির খাবারের পাশাপাশি মসজিদে প্রবেশের জন্য ব্রেসলেটসহ অন্যান্য পরিষেবা এবং মোবাইল ফোন চার্জার প্রদান করছে।

এছাড়া পুরুষ ও নারী ইতিকাফ পালনকারীদের জন্য আলাদা জায়গাও বরাদ্দ করা হয়েছে।

রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। প্রতি বছর রমজানের শেষ দশকের ইতিকাফে অধিক সওয়াব লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ