রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

১২ বছর পর ফের চালু হলো সিরিয়া-সৌদি হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

১২ বছর পর চালু হয়েছে সিরিয়া থেকে সৌদি আরবগামী সরাসরি হজ ফ্লাইট। গতকাল মঙ্গলবার ২৭০ জন হজযাত্রী নিয়ে সিরিয়ার রাজধঅনী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে সৌদির জেদ্দা শহরের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইটটি।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেইমান খলিল এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সামনের দিনগুলোতে আরও ফ্লাইট যাওয়া-আসা করবে।

২০০৯ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক শীতল হওয়া শুরু সৌদির। তার ধারবাহিকতায় একসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও।

২০২৩ সালের মে মাসে আরব লীগের সম্মেলনে যোগ দিতে ১৩ বছর পর রিয়াদ সফরে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সফরে সৌদি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। তার ওই সফরের পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয় রিয়াদ-দামেস্ক। তবে ঐকমত্যে পৌঁছানোর পরও দামেস্কে এতদিন কোনো রাষ্ট্রদূত পাঠায়নি রিয়াদ।

রোববার দামেস্কে শিগগিরই রাষ্ট্রদূত পাঠানোর ঘোষণা দিয়েছে রিয়াদ। তারপর মঙ্গলবার থেকে চালু হলো হজ ফ্লাইট।

এএফপিকে সুলেইমান খলিল বলেন, ‘২০১২ সালে স্থগিত হওয়ার পর মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে ফের সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে। আপাতত শুধু হজের সময়ে এই ফ্লাইট চলবে। হজের শেষ হওয়ার পরও তার ধরাবাহিকতা ধরে রাখা যায় কি না— তা নিয়ে আমাদের এবং সৌদি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।’

সূত্র : এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ