রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ওমরাহ পালনে ই-ভিসা চালু করল সউদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে সউদি আরব। চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠনিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করল দেশটি। এর ফলে ওমরাহর জন্য মুসল্লিরা এখনই আবেদন করতে পারবেন এবং আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন। -গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র ওমরাহর জন্য ইলেকট্রনিক ভিসা ইস্যু করা আবার শুরু করেছে সউদি আরব। সউদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করা যাবে, যার অর্থ ওমরাহ পালনের জন্য মুসল্লিরা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে শুরু করতে পারবেন।

নুসুক প্লাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা আরও সহজতর করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থান বেছে নেওয়া, যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভান্ডারেও প্রবেশ করতে পারেন। এছাড়া সহজেই যেন বিশ্বের সব মানুষ পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন সেজন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পাবেন।

এর আগে ওমরাহ ও হজ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, উপসাগরীয় দেশগুলোর ভিজিট ভিসাধারী ব্যক্তি এবং সেনজেন ভিসাধারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারীরা সউদিতে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে পবিত্র ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

এদিকে পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধুমাত্র তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় এবার ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করল সউদি আরব।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ