পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শায়বি ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন পবিত্র কাবাঘরের ১০৯তম চাবিরক্ষক।
স্থানীয় সময় গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে মক্কায় মারা যান তিনি। পরদিন শনিবার (২২ জুন) ফজরের নামাজের পর পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।

শায়খ সালেহ আল-শায়বির দায়িত্বের ছিল, পবিত্র কাবাঘরের দরজা খোলা ও বন্ধ করা, ধৌত করা, কাবাঘরের গিলাফ (কিসওয়া) পরিবর্তন কার্যক্রম তত্ত্বাবধান করাসহ মসজিদে আগত অতিথিদের অভ্যর্থনা জানানো।
এদিকে পবিত্র কাবাঘরের ১১০তম চাবি বাহক কে হতে যাচ্ছেন তা নিয়ে সৌদি সংবাদমাধ্যমে কয়েকজনের à