রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেলেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা বিমান চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম গুলো দাবি করছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন তারা।

ইসরায়েল বলছে, হামলার সময় নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন। তিনি এই হামলায় আহত হয়েছেন, নাকি নিহত হয়েছেন সেটি এখন পরীক্ষা করা হচ্ছে।

তবে নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন।

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ বেঁচে গেলেও এই হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলায় দাহিয়ে এলাকায় বেশ কয়েকটি উঁচু ভবন ধসে গেছে। ভবনের ধ্বংসস্তূতের নিচে অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ