বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তার দাবি, সিরিয়ায় সরাসরি পদক্ষেপ না নিয়েও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।  

শনিবার (৪ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবিলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন, সিরিয়ায় আবার সূর্য উঠছে।’

তুরস্কের ওর্দু প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করার সময় এরদোগান এই মন্তব্য করেন। তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন।  

এরদোগান বলেন, তুরস্কের সীমান্ত সুরক্ষায় সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল এনেছে। তিনি আরও যোগ করেন, ‘এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরেও ঘটছে।’

সিরিয়ার পরিস্থিতি প্রসঙ্গে এরদোগান আরও বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।’

গত মাসের শুরুর দিকে সিরিয়ার ক্ষমতাসীন তুরস্ক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয়। এর মধ্যেই কুর্দিপন্থি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন এরদোয়ান।  

তুরস্কের সংসদে একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন, তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে।’

সিরিয়ায় চলমান ঘটনাবলীকে তুরস্কের কৌশলগত অগ্রগতির অংশ হিসেবে দেখছেন এরদোগান। তার মতে, এ অঞ্চলে তুরস্কের নীতিমালা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে এগোচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ