বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা, হাই রেড অ্যালার্ট জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় 'হাই রেড অ্যালার্ট' জারি করেছে। এছাড়া পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে 'হাই রেড অ্যালার্ট'।

এসব অঞ্চল ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে বাসিন্দাদের শুধু সতর্ক করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত কার্যক্রম নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। সৌদির উদ্ধার কর্তৃপক্ষও প্রস্তুতি জোরদার করেছে।

বৃষ্টি ও বন্যায় উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

সৌদি কর্তৃপক্ষ যেসব এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে, সেখানে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে বলেছে। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস লোকজনকে উপত্যকা, নিচু এলাকা এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে কিছু ভবনে পানি উঠে গেছে। পানিতে ভেসে আছে গাড়ি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ