রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার আহ্বান কাতার আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের রাজধানী দোহায় দখলদার ইসরায়েলের হামলার পর শুরু হয়েছে আরব-ইসলামিক সম্মেলন। দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর নেতারা একত্রিত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সম্মেলনে বক্তব্য দেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।

কাতারি আমির বলেন, কাতারে চালানো ইসরায়েলের ‘বর্বর’ হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে, আরব দেশগুলো সেটিকে সমর্থন করবে।

তিনি আরও বলেন, ইসরায়েলের অপরাধের বিচার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। “এখনই দ্বিচারিতা পরিহারের সময়” উল্লেখ করে তিনি ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

গাজা যুদ্ধ প্রসঙ্গে তামিম বিন হামাদ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে এবং মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে, তা কোনোভাবেই সফল হবে না।

তিনি আরও অভিযোগ করেন, দখলদার ইসরায়েল বারবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। এতে পুরো অঞ্চলসহ ইসরায়েলিদেরও ঝুঁকিতে ফেলা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ