রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

মুসলিম বিশ্বের নিরাপত্তায় ন্যাটো-স্টাইলের জোট প্রয়োজন: ইরাকের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে ন্যাটো-স্টাইলের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “যে কোনো আরব বা ইসলামী দেশের ওপর আক্রমণ হলে তা সবার বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শীর্ষ সম্মেলনে আল-সুদানি আরও বলেন, “যেকোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের যৌথ নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।” এ সময় তিনি একটি যৌথ আরব-ইসলামী কমিটি গঠনের প্রস্তাব দেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে তাদের অবস্থান তুলে ধরবে।

তিনি যোগ করেন, “আমাদের এখন একটি বাস্তব সুযোগ রয়েছে স্পষ্ট বার্তা পাঠানোর—যাতে বোঝানো যায় যে আমাদের নিরাপত্তা কোনো আলোচনার বিষয় নয়।”

কাতারের ওপর সাম্প্রতিক হামলাকে আল-সুদানি “সীমা অতিক্রম ও মানবিক নীতিমালা লঙ্ঘন” বলে অভিহিত করেন। তিনি সম্মেলনে অংশ নেওয়া নেতাদের প্রতি আহ্বান জানান, “একক ও সংহত আরব-ইসলামী অবস্থান গ্রহণ করে হামলার নিন্দা জানাতে এবং যুদ্ধবিরতির জন্য একটি কার্যকর রোডম্যাপ তৈরি করতে।”

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলকে প্রতিহত না করলে “অবস্থা আরও অস্থিতিশীল হবে এবং কোনো পক্ষের নিরাপত্তা নিশ্চিত হবে না।”

আলোচনার পর প্রস্তাবটি আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি কর্মসূচির অংশ হিসেবে গৃহীত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ