বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহর মেহমান হাজিদের সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র হজ পালনে রাজকীয় সৌদি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। হাজিদের ভালো সার্ভিস দিতে সৌদি সরকার প্রতিশ্রতিবদ্ধ। আমরাও হাজিদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় মিনায় জায়গার পরিমাণ ৫ শতাংশ বৃদ্ধি এবং লোকবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর শেরাটন হোটেলে সৌদি আরবের হজি ও উমরা সার্ভিস কোম্পানি বিনা ইন্টারন্যাশনাল এবং সৌদি হজ মাশায়ের কোম্পানি ‘ইওসার আল মাশায়ের’-এর যৌথ উদ্যোগে হজ ব্যবস্থাপনা ২০২৬ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইওসার আল মাশায়ের কোম্পানির চেয়ারম্যান শায়ের এ মাত্তার এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহতায়ালা আমাদেরকে হাজিদের সেবা দেওয়ার সুযোগ দিয়েছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। এটা মাথায় রেখে আমরা হাজিদের সেবা দিতে সচেষ্ট। হাজিদের সেবাকে শুধু ব্যবসা মনে করি না।

বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইওসার আল মাশায়ের কোম্পানির বোর্ড সদস্য ওয়ালিদ আবদুল্লাহ মুক্তার।

অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ-সভাপতি ও দি সিটি ট্রাভেলসের ব্যবস্থাপনা অংশীদার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ প্রধান অতিথি শায়ের এ মাত্তারকে মানপত্র প্রদান করেন।

আটাবের সাবেক নেতা নুরুল আলম শাহীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এয়ার ট্রিপের স্বত্বাধিকারী আবুল খায়ের, আবাবিল হজ গ্রপের চেয়ারম্যান আবু ইউসুফ, হাবের সাবেক ইসি সদস্য মুফতি মোস্তাফিজুর রহমান, হাবের সাবেক নেতা মাওলানা কুতুব উদ্দিন, হাফেজ মোজাম্মেল হক কামাল, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, আমান উল্লাহ আমান ও মাওলানা মোরশেদ আলম।

অনুষ্ঠানে এজেন্সির মালিকরা পবিত্র মিনা-আরাফাত ও মুজদালেফায় হাজিদের সর্বোত্তম সেবা, মানসম্মত খাবার, পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা এবং সেবাদাতা কর্মী সংখ্যা বাড়ানোর কথা বলেন। মিনা-আরাফাতে হাজিদের প্রাপ্য যানবাহন সুবিধা নিশ্চিত করতে এবং হাজিদের কষ্ট ও দুর্ভোগ লাঘবে সর্বাত্মক ভূমিকা রাখার কথা বলেন।

সভাপতির বক্তব্যে হাফেজ জিয়াউর রহমান বলেন, ২০২৪ সনের হজে হাজিদের সঠিকভাবে সার্ভিস দিতে পারিনি। ২০২৫ সনের হজে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। আগামী হজে (২০২৬) হাজিদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো- ইনশাআল্লাহ।

তিনি রুট টু-মক্কা ইনেশিয়েটিভের আওতায় হাজিদের ল্যাগেজ সার্ভিসে যথাযথ সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে লাগেজে নাম-ঠিকানা লেখা ও তথ্য যথাসময়ে কর্তৃপক্ষের কাছে প্রেরণের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় শতাধিক হজ এজেন্সির মালিক, এজেন্সি প্রতিনিধি, সাংবাদিক ও হজ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ