বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

এবারের হজ ছিল ৫০ বছরের মধ্যে সেরা: সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কয়েক মাস আগে গত হওয়া হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা ইতিহাসে এক নতুন মাইলফলক।

এক প্রতিবেদনে সৌদি গেজেট বলছে, রোববার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী।

দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল।

প্রিন্স সাউদ বলেন, হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ করছে। তিনি আরও জানান, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায়।

সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, হজ শুধু একটি মৌসুমি ইবাদত নয়, এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক।

এ সময় তিনি ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’ উদ্বোধন করেন, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে।

মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নুসুক অ্যাপের ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে ৪ কোটির বেশি, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘নুসুক এআই’ ফিচার।

তিনি জানান, আগামী হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন এবং ৫০ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত হয়েছে। মক্কা-মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ