বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ইরতেদাদি ফিতনা সম্পর্কে সচেতন করলেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরতেদাদি বা ধর্মান্তরের ফিতনা সম্পর্কে মাদরাসা মুহতামিম, মসজিদের ইমাম এবং মাজালিসে খতমে নবুওয়াতের নেতাদের সতর্ক করেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী। 

এক সতর্ক বার্তায় তিনি বলেন, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বর্তমানে বিভিন্ন ইরতেদাদি (ধর্মত্যাগী) ফিতনা ভয়াবহ আকার ধারণ করেছে। তারা সহজ-সরল মুসলমানদের ধোঁকায় ফেলে তাদের ঈমান ধ্বংস করছে। এর মধ্যে শাকিল বিন হানিফ এবং গওহর শাহির ফিতনা অন্যতম।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমানে গওহর শাহি এবং শাকিলি ফিতনার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে তাদের জাল বিস্তার করে চলছে, এমনকি কিছু দ্বীনি পরিবারও এই ফেতনার শিকার হচ্ছে। 

আর আমরা সকলেই জানি, আকিদা-বিশ্বাসই ইসলামের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন; এরপর আমল বা ইবাদত। সুতরাং আকিদা হেফাজত না করলে, সকল আমল ধ্বংস ও অগ্রহণযোগ্য হয়ে যাবে।

অতএব, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, রমজান উপলক্ষে আপনাদের নিজ নিজ মসজিদ, মাহফিল, জুমার খুতবা, তাফসির ও মাসআলা-মাসায়েলের মজলিস এবং ইতিকাফের সময় দ্বীনের মৌলিক আকিদা; যথা- তাওহিদ, রিসালাত, খতমে নবুওয়ত, আখেরাত, 

তেমনিভাবে কিয়ামতের আলামত, যথা- মাহদীর আবির্ভাব, ঈসা মসীহের অবতরণ এবং দাজ্জাল আবির্ভাব সংক্রান্ত জরুরি বিষয়গুলোর ফযিলত ও মাসায়েল স্পষ্টভাবে তুলে ধরবেন।  

যাতে মানুষ সহিহ আকিদা সম্পর্কে সচেতন হতে পারে এবং এ ধরনের ফেতনা থেকে নিজেদের রক্ষা করতে পারে। অন্য সময়ের মতো, পবিত্র মাসেও খতমে নবুওয়াত সংরক্ষণের জন্য আপনাদের সমাবেশগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করুন এবং পরিবার-পরিজন ও সংশ্লিষ্ট সকলকে এই ঈমান হননকারীদের থেকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকুন। আল্লাহ আপনাদের সাহায্য করুন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ