বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের কড়া নিন্দা করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৮টি দেশ। দেশগুলো হলো- কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার প্রকাশিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের ওল্ড সিটি এবং সেখানকার মসজিদ ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকারে ইসরাইলের বিধিনিষেধ ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি অবস্থানগত স্থিতাবস্থা এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতি’।

মন্ত্রীরা এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান এবং আল-আকসা মসজিদ/আল-হারাম আল-শরিফ এবং মুসল্লিদের বিরুদ্ধে ইসরাইলের লাগাতার উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। অধিকৃত জেরুজালেম বা এর ইসলামী ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের যে কোনো সার্বভৌমত্ব নেই তাও তারা জোরের সঙ্গে বলেন,” বিবৃতিতে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসা মসজিদের পুরো এলাকা একান্তই মুসলমানদের জন্য। জর্ডানের ধর্মীয় বিষয়াদি মন্ত্রণালয়ের অধীনস্থ জেরুজালেম এন্ডাওমেন্ট ও আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগই হলো ‘একচ্ছত্র ক্ষমতাসম্পন্ন আইনি সত্তা।

ইসরাইলের চলমান সহিংসতা বন্ধে তাদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, মন্ত্রীরা দখলদার শক্তি ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দিতে এবং জেরুজালেমের ওল্ড সিটিতে দেওয়া সব বিধিনিষেধ প্রত্যাহার এবং মুসল্লিদের মসজিদটিতে প্রবেশ রোখা থেকে বিরত থাকতে বলেছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে কারণ দেখিয়ে নিরাপত্তাসংক্রান্ত ব্যবস্থাপনার অংশ হিসেবে মুসল্লি এবং ওল্ড সিটিতে প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ দিয়েছে ইসরাইলি বাহিনী।

বুধবার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানিয়ে বলেছে, ‘ফিলিস্তিনিদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘনের’ ধারা বজায় রাখতেই যে আল-আকসা মসজিদ টানা বন্ধ রাখা হচ্ছে তা বোঝা যাচ্ছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতির খবর দিয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ