বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ইসলামের বার্তা প্রচারে ভিন্নধর্মী উদ্যোগ ‘দ্য মুফতি’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ায় ইসলামের বার্তা প্রচারে শুরু হতে যাচ্ছে এক ভিন্নধর্মী উদ্যোগ- এনিমেশনভিত্তিক সিরিজ ‘দ্য মুফতি’। আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ইসলামি মূল্যবোধ তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই নতুন আয়োজন।

ফেডারেল টেরিটরিজের মুফতি দপ্তরের উদ্যোগে নির্মিত এই সিরিজটি ধর্মীয় আলোচনাকে প্রচলিত গণ্ডির বাইরে এনে নতুনভাবে উপস্থাপন করবে, বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে তরুণদের আগ্রহ, মনোযোগ ও শেখার ধরনকে বিবেচনায় রেখে এতে ব্যবহার করা হয়েছে এনিমেশন, সহজ ভাষা ও গল্পনির্ভর উপস্থাপনা।

প্রকল্পটির তত্ত্বাবধায়ক ধর্মবিষয়ক মন্ত্রী, সিনেটর ড. জুলকিফলি বিন হাসান বলেন, ইসলামের সৌন্দর্য ও বার্তা ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের সৃজনশীল ব্যবহার এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আন্তর্জাতিক মুসলিম আলেম সংঘের সদস্য, গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ ফাওয়াজ ফদেল। তিনি জটিল ইসলামি ধারণাগুলোকে সহজ ও বোধগম্য ভাষায় ব্যাখ্যা করছেন, যাতে তরুণসহ সব শ্রেণির দর্শক সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারে। এর মাধ্যমে সঠিক ধর্মীয় জ্ঞান বিস্তারের পাশাপাশি মধ্যপন্থা ও সহনশীল মূল্যবোধও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ