বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মসজিদে হারাম ও মসজিদে নববিতে আজ জুমার খুতবা দেবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবে আজ ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি। জিলকদ মাসের দ্বিতীয় জুমা। পবিত্র হজের সময় হওয়ায় এদিন পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববিতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে। এদিন জুমার নামাজে ইমামতি করবেন দুইজন বিশিষ্ট আলেম ও কারী।

মক্কার মসজিদে হারামে জুমার নামাজ পরিচালনা করবেন শায়খ উসামাহ খাইয়াত। দীর্ঘদিন ধরে তিনি হারাম শরিফে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। ১৯৫৬ সালে মক্কায় জন্ম নেওয়া এই আলেম উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে। একই বিশ্ববিদ্যালয়ে তিনি বর্তমানে দাওয়াহ ও উসুলে দীন অনুষদের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

তার পরিবারও ধর্মীয় অঙ্গনে সুপরিচিত। তার বাবা শায়খ আব্দুল্লাহ খাইয়াত একসময় মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। পারিবারিক সেই ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহ খাইয়াতও হারাম শরিফে ইমামতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি বিশ্বখ্যাত কারি ও মসজিদে নববির প্রবীণ খতিব শায়খ আলী আল হুজাইফির ছেলে।

ড. আহমদ আল হুজাইফি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক। ২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। সূত্র: ইনসাইড দ্য হারামাইন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ