বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মদিনায় হজযাত্রী ও দাঈদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজ ২০২৬ সামনে রেখে সৌদি আরবের মদিনায় হজযাত্রী ও দীনি প্রচারকদের (দাঈ) জন্য বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কোর্স চালু করা হয়েছে। হজ মৌসুমে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৭ হিজরি হজ মৌসুমকে সামনে রেখে পরিচালিত এ কোর্সে হজের বিধান, দাওয়াহ কার্যক্রম, হজযাত্রীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জানা গেছে, মসজিদে নববির বিশিষ্ট আলেম, খতিব ও দাঈরা এসব প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি হজযাত্রীদের সেবা, ধর্মীয় দিকনির্দেশনা এবং সঠিকভাবে ইবাদত পালনে সহায়তা করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এদিকে হজ মৌসুম শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে আগমনও শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তুরস্ক ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রথম দফার হজযাত্রীরা মদিনা ও জেদ্দায় পৌঁছেছেন। সৌদি কর্তৃপক্ষ তাদের অভ্যর্থনা ও সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল করতে প্রশিক্ষণ, ডিজিটাল সেবা এবং সচেতনতামূলক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ অপারেশন রুমও চালু করা হয়েছে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ