বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মুসলিম বিশ্বের ঐক্য ও স্থিতিশীলতায় সৌদি-তুরস্ক বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। বুধবার (৬ মে) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে মুসলিম বিশ্বের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পায়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর শুভেচ্ছা প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে পৌঁছে দেন।

জবাবে প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হওয়া প্রয়োজন।

বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মুসলিম বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ