বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

হজে ‍গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবে মৃতুবরণ করেছেন আরও দুজন বাংলাদেশী হজযাত্রী। এ নিয়ে মোট ১২ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে এ তথ্য। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় মারা গেছেন ১০ জন আর বাকি ২জন মদিনায়।

সর্বশেষ শুক্রবার (৮ এপ্রিল) যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মারা গেছেন মদিনায়। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদী থানার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে সবার।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ২৫ জন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ